ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্রেঞ্চ ওপেনে সর্বশেষ ৮বারের মধ্যে ৭বারই তিনি চ্যাম্পিয়ন। এমন কৃতিত্ব আর কারো নেই। সেজন্যই তার নাম ‘কিং অব ক্লে’! সোমবার বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচকে হারিয়ে, রেকর্ড সপ্তম ফ্রেঞ্চ ওপেন জিতে রাফায়েল নাদাল আরো এক বার প্রমাণ করলেন, লাল মাটির রোলাঁ গারোঁতে তিনি অবিসংবাদিত সেরা।
ক্যারিয়ারের একাদশ গ্র্যান্ড স্ল¬াম জয়ের আনন্দে বিভোর নাদালের ফ্রেঞ্চ ওপেনে জয়-পরাজয়ের হারও অবিশ্বাস্য। বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল¬াম টুর্নামেন্টে ৫২টি জয়ের বিপরীতে মাত্র একবারই হার মেনেছেন স্প্যানিশ-তারকা। ২০০৫ সাল থেকে এ পর্যন্ত নাদালের একমাত্র ব্যর্থতা ২০০৯ সালে। সেবার চতুর্থ রাউন্ডে অপ্রত্যাশিতভাবে রবিন সোডারলিংয়ের কাছে হেরে গিয়েছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১১৭ঘ.
bdnews24