ঢাকা, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরো ২০১২ এ ‘সি’ গ্রুপের উদ্বোধনী ম্যাচে ইতালির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন।
পোল্যান্ডের পিজিই অ্যারেনায় শুরু থেকে সমান তালে খেলতে থাকে স্পেন ও ইতালি। তবে প্রথমার্ধে দু দলই বেশ কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি।
দ্বিতীয়ার্ধের ৯ মিনিটে স্ট্রাইকার মারিও বালোতেল্লিকে উঠিয়ে অ্যান্টোনিও ডি নাটালেকে মাঠে নামান ইতালির কোচ প্রানদেল্লি। মাঠে নেমেই খেলার চিত্র পাল্টে দেন ডি নাটালে। আন্দ্রে পিরলোর দারুণ পাস থেকে ৬০ মিনিটে দলকে এগিয়ে দেন তিনি।
তবে বেশিক্ষণ এই ব্যবধান ধরে রাখতে পারেনি ইতালি। ৪ মিনিট পরই স্পেনকে সমতায় ফেরান সেস ফ্যাব্রেগাস। ডি সিলভার পাসেে ক পাওয়া বল গোলপোস্ট লক্ষ্য করে মারেন আন্দ্রেস ইনিয়েস্তা। তবে ওই শট ঠেকিয়ে দেন ইতালির গোলরক্ষক বুফোন। কিন্তু বল ধরে রাখতে র্ব্য হন তিনি। বল গিয়ে পড়ে ফ্যাব্রেগাসের পায়ে। লক্ষ্যভেদ করতে ভুল করেননি বার্সেলোনার এই স্ট্রাইকার।
বাকি সময়ে দুই দল মরিয়া হয়ে চেষ্টা করলেও আর কোনো গোল হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২৩৫১ ঘ.
bdnews24