ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার জাতীয় স্কুল ফুটবলের চূড়ান্ত পর্ব শুরু হয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেরপুর ফসিহ উল-উলুম দাখিল মাদরাসা ও নোয়াখালীর চরবাটা সওদাগর হাট উচ্চ বিদ্যালয়ের মধ্যকার উদ্বোধনী ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
চূড়ান্ত পর্বে ১৬ টি দল চার গ্র“পে ভাগ হয়ে অংশ নিচ্ছে। এই পর্বের সবকটি ম্যাচই হবে ঢাকায়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। স্পন্সর ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা আনোয়ার ছিলেন অনুষ্ঠানে বিশেষ অতিথি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২০২৫ঘ.
bdnews24