২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস্কেটবল লিগে আমেরিকান খেলোয়াড়

সিটিসেল প্রিমিয়ার বাস্কেটবল লিগে আমেরিকান খেলোয়াড় উড়িয়ে এনেছে ইউরোপা ইয়ুথ ও দি গ্রেগারিয়ার্স ক্লাব। সোমবার লিগের শেষ ম্যাচে দুই দলের হয়ে তিনজন করে আমেরিকান খেলোয়াড় মাঠে নামবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2012, 01:51 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল প্রিমিয়ার বাস্কেটবল লিগে আমেরিকান খেলোয়াড় উড়িয়ে এনেছে ইউরোপা ইয়ুথ ও দি গ্রেগারিয়ার্স ক্লাব। সোমবার লিগের শেষ ম্যাচে দুই দলের হয়ে তিনজন করে আমেরিকান খেলোয়াড় মাঠে নামবেন। ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে ইউরোপা ইয়ুথ-দি গ্রেগারিয়াস ক্লাব চূড়ান্ত ম্যাচে মুখোমুখি হবে। আর এই ম্যাচেই নির্ধারণ হবে কোন দল শিরোপা জিতবে। রোববার গ্র“প পর্বের ম্যাচে বকশী বাজার জয় পেয়েছে। তারা ৬৯-২৭ পয়েন্টে হারিয়েছে মোহাম্মদপুর বাস্কেটবল ক্লাবকে। বিজয়ী দলের মাহিন, আবরার ও ইনোক ৯ পয়েন্ট করে পান। মোহাম্মদপুরের আরকো ও তানভীর দুজনেই ৭ স্কোর করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯৫০ঘ.