২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে সিনথেটিক টার্ফে ফুটবল

কাজ শেষ হওয়ারও প্রায় দেড় মাস পর আরামবাগ বালুর মাঠে বসানো দেশের একমাত্র সিনথেটিক টার্ফ হস্তান্তর হচ্ছে। সোমবার ফিফা প্রতিনিধি ক্রিসান্তা প্যারেরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে আনুষ্ঠানিকভাবে তুলে দেবেন টার্ফটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2012, 01:06 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাজ শেষ হওয়ারও প্রায় দেড় মাস পর আরামবাগ বালুর মাঠে বসানো দেশের একমাত্র সিনথেটিক টার্ফ হস্তান্তর হচ্ছে। সোমবার ফিফা প্রতিনিধি ক্রিসান্তা প্যারেরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে আনুষ্ঠানিকভাবে তুলে দেবেন টার্ফটি। দেশের শীর্ষস্থানীয় দুই ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও আবাহনী লিমিটেডের অনূর্ধ্ব-১৬ খেলোয়াড়দের ম্যাচ দিয়ে শুরু হবে টার্ফের যাত্রা। অবশ্য কাজ শেষ না হতেই গত ৬ মার্চ ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার টার্ফের উদ্বোধন করেছিলেন। ফিফার গোল প্রজেক্টের অধিনে এই টার্ফ পেয়েছে বাফুফে প্রায় তিনবছর হতে চলল। কিন্তু আরামবাগ বালুর মাঠ রক্ষা কমিটির বিরোধীতার কারণে প্রায় দু’বছর কাজই শুরু করা সম্ভব হয়নি। পরে বাফুফে আরামবাগ বাসীর সঙ্গে সমঝোতা করলে ২০১১ সালের জুলাইতে টার্ফ বসানোর কার্যক্রম শুরু হয়। এই টার্ফ বসানোর ফলে ফুটবলারদের প্র্যাকটিস মাঠের শঙ্কট কিছুটা হলেও গুচবে। আর দেশের ফুটবলেও যোগ হবে একটা নতুন মাত্রা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯১০ঘ.