২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়ে শুরু জার্মানির

প্রথমটির মতো শনিবারের দ্বিতীয় ম্যাচের ফলও একই, ১-০। তবে নেদারল্যান্ডসের মতো অঘটনের শিকার হয়নি জার্মানি। ‘মৃত্যুফাঁদ’ ‘বি’ গ্র“পে পর্তুগালকে হারিয়ে শুভ সূচনা করেছে তিন বারের চ্যাম্পিয়নরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2012, 04:55 AM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ঢাকা, ১০ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথমটির মতো শনিবারের দ্বিতীয় ম্যাচের ফলও একই, ১-০। তবে নেদারল্যান্ডসের মতো অঘটনের শিকার হয়নি জার্মানি। ‘মৃত্যুফাঁদ’ ‘বি’ গ্র“পে পর্তুগালকে হারিয়ে শুভ সূচনা করেছে তিন বারের চ্যাম্পিয়নরা। শুরু থেকে প্রাধান্য বিস্তার করে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও কিছুতেই গোলের দেখা পাচ্ছিলো না জার্মানি। অবশেষে ৭২ মিনিটে জোয়াকিম লউয়ের দলের দুশ্চিন্তা দূর করেন মারিও গোমেজ। ডান দিক থেকে নেয়া স্যামি খেদিরার ক্রসে হেড করে জার্মানদের তিন পয়েন্ট নিশ্চিত করেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০৩০৩ঘ.