ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল প্রিমিয়ার বাস্কেটবল লিগে বিশাল ব্যবধানে জিতেছে হরনেটস এসসি। শনিবার ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে তারা ৯৪-৩৬ পয়েন্টে মোহাম্মদপুর বাস্কেটবল ক্লাবকে হারিয়েছে।
প্রথমার্ধে বিজয়ী দল ৪৫-১৭ পয়েন্টে এগিয়েছিলো।
হরনেটসের পক্ষে মিরাজ ১৭ ও হামিদুর ১৫ এবং মোহাম্মদপুরের পক্ষে রাজীব ও অর্ক ১০ পয়েন্ট করে স্কোর করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২৩০২ঘ.
bdnews24