ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্লাব কাপ হকি টুর্নামেন্টের সেমিফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের প্রতিপক্ষ আবাহনী লিমিটেড। মঙ্গলবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। একই দিন অন্য সেমিফাইনালে লড়বে ঊষা ক্রীড়াচক্র ও সোনালী ব্যাংক এসসি।
শনিবার আবাহনী-ঊষার লড়াই ২-২ গোলে ড্র হওয়ায় এই সমীকরণ দাঁড়িয়েছে। পয়েন্ট সমান হলেও গোল গড়ে এগিয়ে থাকায় ‘বি’ গ্র“পে ঊষা চ্যাম্পিয়ন হয়েছে। তাই শেষ চারে এ’ গ্র“প চ্যাম্পিয়ন মোহামেডানকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ‘বি’ গ্র“প রানার্স আপ আবাহনী।
আবাহনীর পক্ষে গোল দুটি করেন পুস্কর খিসা মিমো ও ইকবাল নাদের প্রিন্স। ঊষার দুই গোলদাতা মোহাম্মদ ইমরান ও রাব্বি সালেহীন।
দিনের অন্য ম্যাচে বাংলাদেশ এসসিকে ৩-০ গোলে হারালেও কোনো লাভ হয়নি আগেই সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে পড়া অ্যাজাক্স এসসির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২৫৫ঘ.
bdnews24