ঢাকা, ০৯ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরো-২০১২তে নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে রাশিয়া। শুক্রবার তারা ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে চেক প্রজাতন্ত্রকে।
পোল্যান্ডের রক্লর মিউনিসিপ্যাল স্টেডিয়ামে রুশদের জয়ে সবচেয়ে বড় অবদান অ্যালান জাগোয়েভের। চার গোলের দুটোই সিএসকেএ মস্কোর এই মিডফিল্ডারের।
১৫ মিনিটে জাভোয়েভের গোলেই এগিয়ে যায় রাশিয়া। ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আরেক মিডফিল্ডার রোমান শিরোকভ।
দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে ভাক্লাভ পিলারের লক্ষ্যভেদ ম্যাচে ফেরার স্বপ্ন দেখাচ্ছিলো চেকদের। কিন্তু ৭৯ ও ৮২ মিনিটে জাগোয়েভ ও রোমান পাভলিউচেঙ্কোর গোলে প্রতিযোগিতার প্রথম চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত হয়ে যায়।
সপ্তাহ তিনেক আগে চেলসির চ্যাম্পিয়নস লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল গোলরক্ষক পিয়েতর চেকের। তবে ইউরোতে স্বদেশের প্রথম ম্যাচে অসহায়ভাবে চার গোল খাওয়া ছাড়া কিছুই করতে পারেননি তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০৩০১ঘ.
bdnews24