ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শুক্রবারথেকে শুরু হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় ফুটবল আসর ইউরো-২০১২। বিশ্বকাপের পর এটাই ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় আসর। তিন সপ্তাহের এই প্রতিযোগিতার যৌথ আয়োজক ইউক্রেন ও পোল্যান্ড। বাংলাদেশ সময় রাত ১০টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পোল্যান্ড ও গ্রিস।
ইউরোতে এবারই শেষবারের মতো ১৬টি দল অংশ নিচ্ছে। আগামী বার থেকে ২৪টি দলকে নিয়ে আয়োজিত হবে এই প্রতিযোগিতা।
রোববার ‘সি’ গ্র“পের প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন স্পেনের প্রতিপক্ষ ইতালি। এই গ্র“পের অন্য দুই দল ক্রোয়েশিয়া ও আয়ারল্যান্ড।
মৃত্যুকূপ বা ‘গ্র“প অব ডেথ’ পরিচিতি পাওয়া ‘বি’ গ্র“পের চার দল জার্মানি, নেদারল্যান্ডস, পর্তুগাল ও ডেনমার্ক।
‘এ’ গ্র“পে সহ-স্বাগতিক পোল্যান্ডের সঙ্গে লড়বে রাশিয়া, গ্রিস ও চেক প্রজাতন্ত্র।
‘ডি’ গ্র“পে আরেক সহ-স্বাগতিক ইউক্রেনের তিন প্রতিপক্ষ ছাড়াও আছে ইংল্যান্ড, ফ্রান্স ও সুইডেন। ১৯৮৪ ও ২০০০ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স টানা ২১টি ম্যাচে অপরাজিত।
ইউরোর তিনটি প্রস্তুতি ম্যাচে জিতে স্পেন জানিয়ে দিয়েছে, শিরোপা ধরে রাখতে তারা দৃঢ় প্রতিজ্ঞ।
তবে খেলা ছাপিয়ে মাঠের বাইরের বিষয়ও আলোচনায় চলে আসতে পারে। আয়োজক দুই দেশের মানুষের বর্ণবাদী মনোভাব কালি ছিটিয়ে দিতে পারে এবারের ইউরোতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২৩০১ঘ.
bdnews24