ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার থেকে পল্টন মোহাম্মদ আলী জিমন্যাশিয়ামে শুরু হচ্ছে জাতীয় কুস্তি প্রতিযোগিতা। তিন দিন স্থায়ী এই প্রতিযোগিতায় ১৯টি দল অংশ নিচ্ছে।
এবারের প্রতিযোগিতায় সোনা জয়ীদের দুই হাজার, রুপা জয়ীদের দেড় হাজার ও ব্রোঞ্জ জয়ীদের এক হাজার টাকার অর্থ পুরস্কার দেয়া হবে।
অংশগ্রহণকারী দলগুলো হলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি, যশোর ও রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্ল¬া, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, রাজশাহী, রংপুর, কুষ্টিয়া, খুলনা, নড়াইল, যশোর ও কিশোরগঞ্জ জেলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১০৩ঘ.
bdnews24