ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবার সিটিসেল প্রিমিয়ার বাস্কেটবল লিগের একমাত্র ম্যাচে জয় পেয়েছে ফ্লেম বয়েজ। ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে তারা ৮০-৬১ পয়েন্টে হরনেটস এসসিকে হারিয়েছে।
প্রথমার্ধে বিজয়ী দল ৪৯-১৭ পয়েন্টে এগিয়েছিলো।
ফ্লেম বয়েজের সাকিব ২৭ ও শুভ ১৪ এবং হরনেটসের হামিদুর ২৪ ও মিজান ১৩ পয়েন্ট স্কোর করেন।
শুক্রবার হরনেটস ও বক্সী বাজার এবং ইউরোপা ইয়ুথ ও রেঞ্জার্স মুখোমুখি হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯২৫ঘ.
bdnews24