২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চয়নের সৌজন্যে মোহামেডানের গোল-উৎসব

মামুনুর রহমান চয়নের হ্যাটট্রিক সহ ৭ গোলের সুবাদে গোল-উৎসব করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। সোমবার ক্লাব কাপ হকিতে তারা ১৬-০ গোলে বিধ্বস্ত করে বাংলাদেশ পুলিশকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2012, 04:21 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মামুনুর রহমান চয়নের হ্যাটট্রিক সহ ৭ গোলের সুবাদে গোল-উৎসব করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। সোমবার ক্লাব কাপ হকিতে তারা ১৬-০ গোলে বিধ্বস্ত করে বাংলাদেশ পুলিশকে। এই জয়ে সেমিফাইনালের পথেও অনেকটাই এগিয়ে গেলো মোহামেডান। প্রথম ম্যাচে সাদা-কালো শিবির ৮-০ গোলে জিতেছিলো। চয়ন ছাড়াও গোলাম মোস্তফা মানিক তিনটি, শেখ মোহাম্মদ নান্নু দুটি এবং কামরুজ্জামান রানা, রাসেল মাহমুদ জিমি, ইমরান হাসান পিন্টু ও রাসেল একটি করে গোল করেন। দিনের পরের ম্যাচে সোনালী ব্যাংক ৭-৩ গোলে মেরিনার ইয়াংস ক্লাবকে হারিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২১৬ঘ.