ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফুটবলের দুই কিংবদন্তী পেলে ও ডিয়েগো ম্যারাডোনার ‘কথার লড়াই’ সংবাদ মাধ্যমের কাছে দারুণ আকর্ষণীয়। তবে তাদের মধ্যে কোনো শত্র“তা নেই বলেই জানিয়েছেন পেলে।
পেলে ও ম্যারাডোনার মধ্যে বহুবার কথার লড়াই হয়েছে। পরস্পরের প্রতি তাদের অনেক উক্তি ফুটবল দুনিয়ার অন্যতম আলোচিত বিষয়।
তবে পেলে জানাচ্ছেন বিস্ময়কর তথ্য। ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জয়ী বলেন, “ডিয়েগো (ম্যারাডোনা) আমাকে ভালোবাসে। আমরা পরস্পর সম্পর্কে অনেক কথা বলেছি। আর এর সবটাই খেলা। আমাদের দুজনের মধ্যে দারুণ সম্পর্ক।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২০২ঘ.
bdnews24