ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কঙ্গোর স্ট্রাইকার সিও জুনাপিওর হ্যাটট্রিকের সুবাদে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব সহজেই ‘প্রতিবেশী’ রহমতগঞ্জ এমএফএসকে হারিয়েছে। রোববার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ফরাশগঞ্জ জিতেছে ৪-০ গোলে।
বিজয়ী দলের অন্য গোলটি নাইজেরীয় মিডফিল্ডার পিটারের।
প্রথম লেগে দুই দলের লড়াই ১-১ গোলে অমীমাংসিত ছিলো।
১৫ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ফরাশগঞ্জের অবস্থান সপ্তম। সমান ম্যাচে ৯ পয়েন্ট সংগ্রহ করা রহমতগঞ্জ সবার নিচে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৫৩ঘ.
bdnews24