ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার প্রিমিয়ার বাস্কেটবল লিগে কষ্টার্জিত জয় পেয়েছে ফ্লেইম বয়েজ। ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে তারা ৬৩-৫০ পয়েন্টে মোহাম্মদপুর বাস্কেটবল ক্লাবকে হারিয়েছে।
তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ন এই খেলার প্রথমার্ধে ফ্লেইম বয়েজ ৩৬-৩৩ পয়েন্টে এগিয়েছিলো।
বিজয়ী দলের পক্ষে সাকিব ১৬ ও শুভ ১৪ স্কোর করেন। মোহাম্মদপুরের পক্ষে তানভীর ও সালমান দুজনই ১২ পয়েন্ট করে পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২১০০ঘ.
bdnews24