ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল প্রিমিয়ার বাস্কেটবল লিগে জিতেছে ঈগলস। বৃহস্পতিবার ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে তারা ৬২-৪০ পয়েন্টে রেঞ্জার্সকে হারিয়েছে।
বিজয়ী দল প্রথমার্ধে ২৭-১৩ পয়েন্টে এগিয়েছিলো।
ঈগলসের হয়ে মিজান ১৮ ও শাহিন ১৩ এবং রেঞ্জার্সের হয়ে মাহমুদুল ১১ পয়েন্ট স্কোর করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৪১ঘ.
bdnews24