২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারের নৈপুণ্যে ব্রাজিলের জয়

পেনাল্টি থেকে নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন দুই গোল। তরুণ স্ট্রাইকার নেইমারের নৈপুণ্যে এক প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়েছে ব্রাজিল। আরেক ম্যাচে দক্ষিণ কোরিয়াকে একই ব্যবধানে হারিয়েছে বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2012, 03:34 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পেনাল্টি থেকে নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন দুই গোল। তরুণ স্ট্রাইকার নেইমারের নৈপুণ্যে এক প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়েছে ব্রাজিল। আরেক ম্যাচে দক্ষিণ কোরিয়াকে একই ব্যবধানে হারিয়েছে বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ব্রাজিলের অন্য তিন গোলদাতা থিয়াগো সিলভা, মার্সেলো ও আলেজান্দ্রে পাতো। যুক্তরাষ্ট্রের একমাত্র গোলটি স্ট্রাইকার হারকিউলিস গোমেজের। গত সপ্তাহে স্কটল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দেয়া যুক্তরাষ্ট্র ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে টানা পাঁচ ম্যাচ জিতেছিলো। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে স্পেনের চারটি গোল করেন ফার্নান্দো তরেস, জাবি আলনসো, সান্তিয়াগো কাজোরলা ও নেগ্রেদো। গত সপ্তাহে ইউরো-২০১২র প্রথম প্রস্তুতি ম্যাচেও সার্বিয়াকে হারিয়েছিলো স্পেন। স্পেন জিতে চললেও বিশ্বকাপের রানার্সআপ নেদারল্যান্ডস টানা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে হেরেছে। স্লোাভাকিয়ার কাছে ২-০ গোলে হেরে গেছে ডাচরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৩১ঘ.