ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ দাবা ফেডারেশনের নির্বাচনে দাবাড়–দের ভরাডুবি হয়েছে। নিরঙ্কুশ জয় পেয়েছে ফোরাম নামে পরিচিত জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠন পরিষদ। ২৪টি পদের সবগুলোতেই জিতেছে তারা।
সাধারণ সম্পাদক পদে ৭১ ভোট পেয়ে জয়ী হয়েছেন ফোরাম সমর্থিত ভোলার কাউন্সিলর গাজী সাইফুল তারেক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাবাড়–দের প্যানেলের প্রার্থী খন্দকার কায়েস হাসান পেয়েছেন ৪৬ ভোট।
চারটি সহ-সভাপতি পদে সৈয়দ শাহাবুদ্দিন শামীম ৭৮, কে এম শহীদুল্ল¬াহ ৭৫, জাহাঙ্গীর ইসলাম ৭০ ও মোকাদ্দেস হোসেন ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। উপমহাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ৫৭ ভোট পেয়ে হেরে গেছেন।
দুটি যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোরসালিন আহমেদ ও শামীম খান।
আর কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মীর আহমেদ হোসেন। ১৬টি সদস্য পদের সবগুলোই জিতেছেন ফোরামের প্রার্থীরা।
সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পেরে দারুণ খুশি গাজী সাইফুল তারেক। তিনি বলেন, “আমার প্রথম কাজ হবে দাবার বর্তমান অচলাবস্থা দূর করা।”
“আমরা জিতেছি বলে দাবাড়–দের দিক থেকে মুখ ফিরিয়ে রাখা ঠিক হবে না। কারণ তাদের নিয়েই আমাদের কাজ করতে হবে। দাবার উন্নয়নে যে সব কাজ করা দরকার আমি তাই করবো,” যোগ করেন তারেক।
অন্যদিকে হেরে গিয়ে ভীষণ হতাশ সহ-সভাপতি প্রার্থী নিয়াজ মোরশেদ। তিনি বলেন, “এমন ভরাডুবির আশঙ্কা করছিলাম আমরা। কারণ ফোরাম ছিলো ঐক্যবদ্ধ।”
“তবে আমরা এই ফল মেনে নিয়েছি। বিজয়ীদের সহযোগিতা করতে আমরা পুরোপুরি প্রস্তুত,” যোগ করেন নিয়াজ।
আরেক গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তারও দাবাড়–দের প্যানেলের পরাজয়ে হতাশ। তিনি বলেন, “দাবা ফেডারেশনে দাবাড়–রা নেই। এতে দাবা কতোটা উপকৃত হবে তা ভবিষ্যতই বলে দেবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১১৮ঘ.
bdnews24