ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মামুনুর রহমান চয়নের হ্যাটট্রিকসহ পাঁচ গোলের সুবাদে ক্লাব কাপ হকি চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। বৃহস্পতিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে আজাদ এসসিকে।
চয়ন ছাড়া শেখ মোহাম্মদ নান্নু দুটো এবং মানিক একটি গোল করেন বিজয়ী দলের হয়ে।
দিনের অন্য খেলায় সোনালী ব্যাংকও ৮-০ গোলে হারিয়েছে পুলিশ এসসিকে। বিজয়ী দলের পক্ষে রুবেল, সুজন ও খায়রুল দুটি করে এবং মিকাসা ও আবদুস সাজ্জাদ জন একটি করে গোল করেন।
এদিকে ঊষা ক্রীড়া চক্রের হয়ে খেলতে দুই পাকিস্তানি খেলোয়াড় এখন ঢাকায়। তারা হলেন আসাদুল্ল¬াহ খান ও মোহাম্মদ ইমরান।
ডিফেন্ডার আসাদুল্ল¬াহ লন্ডন অলিম্পিকের পাকিস্তান জাতীয় দলে আছেন। আর স্ট্রাইকার ইমরান গত বছর জাতীয় দলের হয়ে ৭টি ম্যাচ খেলেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৩৭ঘ.
bdnews24