ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্লাব কাপ দিয়ে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ঢাকার হকি মৌসুম। মৌসুমের প্রথম হকি টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড-আজাদ স্পোর্টিং ক্লাব এবং সোনালী ব্যাংক-পুলিশ এসসি।
সর্বশেষ ২০১০ সালে ক্লাব কাপ হকি অনুষ্ঠিত হয়েছিলো। সেবার চ্যাম্পিয়ন হয়েছিলো মোহামেডান।
অবশ্য ঐ টুর্নামেন্টের ফাইনালে গন্ডগোলও হয়েছিলো। মালয়েশিয়ার এক খেলোয়াড়কে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। ৫৫ মিনিট খেলা হওয়ার পর ঊষা ক্রীড়াচক্র খেলতে অস্বীকৃতি জানালে মোহামেডানকে বিজয়ী ঘোষণা করা হয়।
এবারের ক্লাব কাপে দশটি দল দুই গ্র“পে ভাগ হয়ে অংশ নিচ্ছে। ‘ক’ গ্র“পের পাঁচ দল মোহামেডান, সোনালী ব্যাংক, মেরিনার ইয়াংস, পুলিশ এসসি ও আজাদ এসসি। ‘খ’ গ্র“পে লড়বে আবাহনী লিমিটেড, ঊষা ক্রীড়াচক্র, অ্যাজাক্স এসসি, ওয়ারী ক্লাব ও বাংলাদেশ এসসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১০৬ঘ.
bdnews24