২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেগারিয়াসের সহজ জয়

সিটিসেল প্রিমিয়ার ডিভিশন বাস্কেটবল লিগে সহজেই জিতেছে দি গ্রেগারিয়াস। মঙ্গলবার ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে তারা ১১০-৫৪ পয়েন্টে ফ্লেম বয়েজকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2012, 02:41 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল প্রিমিয়ার ডিভিশন বাস্কেটবল লিগে সহজেই জিতেছে দি গ্রেগারিয়াস। মঙ্গলবার ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে তারা ১১০-৫৪ পয়েন্টে ফ্লেম বয়েজকে হারিয়েছে। বিজয়ী দল প্রথমার্ধে ৪৯-২৪ পয়েন্টে এগিয়েছিলো। গ্রেগারিয়াসের হয়ে মিথুন ৩৪ ও শোয়েব ২৯ এবং ফ্লেম বয়েজের হয়ে সাকিব ২৫ ও মনজিল ১২ পয়েন্ট স্কোর করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৩৭ঘ.