ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ দাবা ফেডারেশনের নির্বাচন দোরগোড়ায়। ৩১ মের নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। অথচ এই সময়ে দাবাড়– এনায়েত হোসেন চতুর্থ সহকারী জজ আদালতে মামলা করেছেন।
মঙ্গলবার করা মামলার প্রেক্ষিতে আদালত জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাচন কমিশনকে কারণ দর্শানো নোটিশ পাঠিয়ে দাবা ফেডারেশনের নির্বাচন কেন বন্ধ করা হবে না, তা জানতে চেয়েছে। চব্বিশ ঘন্টার মধ্যে এই নোটিশের জবাবও দিতে বলা হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের আইন কর্মকর্তা কবিরুল হাসান জানিয়েছেন, “কাউন্সিলর হতে না পারায় দাবাড়– এনায়েত হোসেন ক্ষুব্ধ হয়ে এই মামলাটি করেছেন। নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই এটা করেছেন তিনি।”
“এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। নইলে নির্বাচনের ঠিক আগে কেন তিনি মামলা করবেন! বুধবার আমরা নোটিশের জবাব দেবো,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২৮ঘ.
bdnews24