২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচন নিয়ে জটিলতা চলছেই

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচনের ওপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার দুই পক্ষের শুনানি শেষে বিচারপতি মাহমুদ হোসেনের আদালত এই আদেশ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2012, 03:14 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচনের ওপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার দুই পক্ষের শুনানি শেষে বিচারপতি মাহমুদ হোসেনের আদালত এই আদেশ দিয়েছেন। ফলে ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচিত কমিটির স্বাভাবিক কার্যক্রমে আর কোনো আইনি জটিলতা থাকলো না। গত ২ মে ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে তিনটি ক্লাব। তারই প্রেক্ষিতে আদালত নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেন। জাতীয় ক্রীড়া পরিষদ এই আদেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোটের আপিল বিভাগে রিট পিটিশন করে। জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষে মামলা পরিচালনা করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সিনিয়র অ্যাডভোকেট স ম রেজাউল করিম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারোয়ার কাজল ও একরামুল ইসলাম টুটুল। বাদী পক্ষের হয়ে মামলা পরিচালনা করেছেন সিনিয়র অ্যাডভোকেট হাবিবুল ইসলাম ভুঁইয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১১০ঘ.