২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএফসি অনূর্ধ্ব-২২ ফুটবল স্থগিত

নেপালে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-২২ ফুটবল প্রতিযোগিতা স্থগিত হয়ে গেছে। রাজনৈতিক অস্থিরতার কারণে এই টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2012, 11:39 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেপালে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-২২ ফুটবল প্রতিযোগিতা স্থগিত হয়ে গেছে। রাজনৈতিক অস্থিরতার কারণে এই টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদ জানিয়েছেন এই তথ্য। তিনি বলেন, “নেপালের রাজনৈতিক অস্থিরতার অবসান হলেই টুর্নামেন্টের নতুন দিন-তারিখ ঠিক হবে। আয়োজকরা তা এক সপ্তাহের মধ্যে জানানোর কথাও নিশ্চিত করেছে।” আগামী ২ থেকে ১০ জুন পর্যন্ত নেপালের রাজধানী কাঠমান্ডুতে এএফসি অনূর্ধ্ব-২২ ফুটবলের ‘ডি’ গ্র“পের খেলাগুলো হওয়ার কথা ছিলো। এই গ্র“পে বাংলাদেশের সঙ্গী উজবেকিস্তান, জর্ডান, ইয়েমেন ও স্বাগতিক নেপাল। এদিকে বাংলাদেশ অনূর্ধ্ব-২২ দলের ক্রীড়া সামগ্রীর স্পন্সর হয়েছে ইতালিয়ান প্রতিষ্ঠান লোটো। অবশ্য তারা শুধু এএফসি চ্যাম্পিয়নশিপের জন্যই স্পন্সর হয়েছে। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাফুফের জেষ্ঠ্য সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এ কথা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৭৩৫ঘ.