ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার থেকে ধানমন্ডি জিমন্যাশিয়ামে শুরু হয়েছে সিটিসেল প্রিমিয়ার বাস্কেটবল লিগ। উদ্বোধনী দিনে ইউরোপা ইয়ুথ অতি সহজে ৯১-২৫ পয়েন্টে ফ্লেম বয়েজকে হারিয়েছে ।
বিজয়ী দল প্রথমার্ধে ৪০-৮ পয়েন্টে এগিয়ে ছিলো।
ইউরোপার পক্ষে আকাশ ১৬ ও বাপ্পী ১৫ পয়েন্ট স্কোর করেন। ফ্লেম বয়েজের সর্বোচ্চ স্কোরার সাকিব (১২)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৩৭ঘ.
bdnews24