২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুইজারল্যান্ডের কাছে জার্মানির হার

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের টাইব্রেকারে হারের ক্ষত এখনো শুকায়নি। সেই দুঃখজনক স্মৃতি টাটকা থাকতে-থাকতেই জার্মান ফুটবলের জন্য আরেক ধাক্কা। শনিবার ইউরো-২০১২র প্রস্তুতি ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ৩-৫ গোলে হেরে গেছে জার্মানি। হেরেছে নেদারল্যান্ডসও। তবে জিতেছে স্পেন ও ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2012, 12:50 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের টাইব্রেকারে হারের ক্ষত এখনো শুকায়নি। সেই দুঃখজনক স্মৃতি টাটকা থাকতে-থাকতেই জার্মান ফুটবলের জন্য আরেক ধাক্কা। শনিবার ইউরো-২০১২র প্রস্তুতি ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ৩-৫ গোলে হেরে গেছে জার্মানি। হেরেছে নেদারল্যান্ডসও। তবে জিতেছে স্পেন ও ইংল্যান্ড। জার্মানির কোচ জোয়াকিম লউ বায়ার্ন মিউনিখের এক জন খেলোয়াড়কেও মাঠে নামাননি। তবু তিন বারের বিশ্ব ও ইউরোপীয় চ্যাম্পিয়নরা হাসিমুখে ম্যাচ শেষ করতে পারেনি। হ্যাটট্রিক করে তাদের সর্বনাশ করেছেন ইরেন দেরদিয়ক। বিশ্বকাপের রানার্সআপ নেদারল্যান্ডস হার মেনেছে বুলগেরিয়ার কাছে, ১-২ গোলে। চোটের কারণে এবারের ইউরোতে খেলতে পারবেন না ডেভিড ভিয়া। তবে বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ককে সার্বিয়ার বিপক্ষে দুশ্চিন্তায় পড়তে হয়নি। আদ্রিয়ান ও সান্তিয়াগো কাজোরলার লক্ষ্যভেদে স্পেন জিতেছে ২-০ গোলে। ইংল্যান্ডের নতুন কোচ রয় হজসনের অভিষেকও ভালো হয়েছে। তার অধীনে প্রথম ম্যাচেই নরওয়েকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড। জয়সূচক গোলটি অ্যাশলি ইয়াংয়ের। তবে মিডফিল্ডার গ্যারেথ ব্যারির চোট শঙ্কায় ফেলে দিয়েছে ইংল্যান্ডকে। ইউরোতে ব্যারির খেলাটাই এখন অনিশ্চয়তার মধ্যে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮২৯ঘ.