ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০২০ সালের অলিম্পিক ও প্যারালিম্পিক আয়োজক হওয়ার দৌড়ে টিকে আছে তুরস্কের ইস্তানবুল, স্পেনের মাদ্রিদ ও জাপানের টোকিও । বাদ পড়েছে কাতারের দোহা ও আজারবাইজানের বাকু।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) জানিয়েছে, আগামী বছরের সেপ্টেম্বরে ২০২০ অলিম্পিক আয়োজকের নাম ঘোষণা করা হবে।
এবারে অলিম্পিক হবে লন্ডনে, ২৭ জুলাই থেকে ১২ অগাস্ট পর্যন্ত। ২০১৬ সালের অলিম্পিকের আয়োজক ব্রাজিলের রিও ডি জেনিরো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯১০ঘ.
bdnews24