২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএস ওপেনের পরই ক্লাইস্টার্সের বিদায়

এ বছরের ইউএস ওপেনের পর টেনিসকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন চারটি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক বেলজিয়ামের কিম ক্লাইস্টার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2012, 04:12 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এ বছরের ইউএস ওপেনের পর টেনিসকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন চারটি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক বেলজিয়ামের কিম ক্লাইস্টার্স। বেলজিয়ামের একটি সংবাদ সংস্থাকে তিনি বলেন, “ইউএস ওপেনের পর আমি অবসর নেবো। এই টুর্নামেন্টেই আমি জীবনের সেরা সাফল্য পেয়েছি। টুর্নামেন্টটা আমার জন্য বিশেষ কিছু।” দুই বছরের অবসর ভেঙ্গে ২০০৯ সালে টেনিস কোর্টে ফিরেছিলেন ক্লাইস্টার্স। ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসে তিনটি গ্র্যান্ড স্লামের (২০০৯ ও ২০১০ সালের ইউএস ওপেন ও ২০১১ সালের অস্ট্রেলিয়ান ওপেন) শিরোপা জেতেন তিনি। পুরো ক্যারিয়ারেই চোটের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া ক্লাইস্টার্স এরই মধ্যে ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২০৭ঘ.