ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে রহমতগঞ্জ এমএফএসকে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে ৪-২ গোলে জিতেছে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচের ১৪ মিনিট সোহেল রানার গোলে এগিয়ে যায় শেখ জামাল। দুই মিনিট পর নাইজেরীয় স্ট্রাইকার জোসেফ আফুসির ক্রস থেকে সবুজের হেড দ্বিগুন করে ব্যবধান।
প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
৫৯ মিনিটে উইঙ্গার অতিকুর রহমান মিশু শেখ জামালের পক্ষে তৃতীয় গোল করেন। ৭১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান ৩-১ করেন উগান্ডার স্ট্রাইকার ইদ্রিস কাসিরি।
৮৫ মিনিটে নাইজেরীয় স্ট্রাইকার কেস্টার আখন শেখ জামালের পক্ষে চতুর্থ গোল করেন। ম্যাচের শেষ মিনিটে রহমতগঞ্জের পক্ষে দ্বিতীয় গোল করেন নাইজেরীয় স্ট্রাইকার এনসে ফ্রান্সিস।
১৪ ম্যাচে শেখ জামালের সংগ্রহ ১৮ পয়েন্ট। রহমতগঞ্জের পয়েন্ট মাত্র ৯।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৪৫ঘ.
bdnews24