২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবা ফেডারেশনের নির্বাচনে ৫০ জন প্রার্থী

বাংলাদেশ দাবা ফেডারেশনের নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৮ জন প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। তাই শেষ পর্যন্ত- প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ৫০ জনে। আগামী ৩১ মে দাবা ফেডারেশনের নির্বাচন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2012, 03:47 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ দাবা ফেডারেশনের নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৮ জন প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। তাই শেষ পর্যন্ত- প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ৫০ জনে। আগামী ৩১ মে দাবা ফেডারেশনের নির্বাচন। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, রণদেব দাশগুপ্ত, মাসুদুর রহমান মল্লি¬ক দিপু ও খন্দকার কায়েস হাসান দুটি পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মঙ্গলবার তারা একটি করে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। নিয়াজ মোরশেদ সাধারণ সম্পাদক, রণদেব দাশগুপ্ত সহ-সভাপতি, খন্দকার কায়েস হাসান কোষাধ্যক্ষ এবং মাসুদুর রহমান মল্লি¬ক দিপু সদস্য পদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এছাড়া তনিমা পারভীন, আলমগীর ইসলাম, কাজী শাহেদুল ইসলাম শাহীন এবং মাহাবুব আফজালও মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ এবং দাবাড়–দের মধ্যে শেষ পর্যন্ত সমঝোতা না হওয়ায় আলাদা দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে। ফোরামের সাধারণ সম্পাদক প্রার্থী গাজী সাইফুল তারেক। দাবাড়–দের পরিষদ থেকে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন খন্দকার কায়েস হাসান। নিয়াজ মোরশেদ সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া যুগ্ম সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মাসুদুর রহমান মল্লি¬ক দিপু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৪৩ঘ.