২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা হকির ফাইনালে দিনাজপুর ও নড়াইল

প্রথম মহিলা হকি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে দিনাজপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় ও নড়াইল জেলা। বুধবার বেলা ৩টায় শুরু হবে ফাইনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2012, 01:44 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম মহিলা হকি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে দিনাজপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় ও নড়াইল জেলা। বুধবার বেলা ৩টায় শুরু হবে ফাইনাল। মঙ্গলবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় ১-০ গোলে বান্দরবান জেলাকে হারিয়েছে। ২৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে একমাত্র গোলটি করেন রিমু আক্তার সাথী। দ্বিতীয় সেমিফাইনালে নড়াইলও একই ব্যবধানে কামরুন্নেসা স্কুলের বিপক্ষে জিতেছে। ৪৪ মিনিটে খেলার একমাত্র গোলদাতা নাহিদা আক্তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৪১ঘ.