ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার মহিলা হকি প্রতিযোগিতায় জয় পেয়েছে কামরুন্নেসা স্কুল ও নড়াইল জেলা।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কামরুন্নেসা স্কুল ২-০ গোলে আনন্দময়ী স্কুলকে হারিয়েছে। বিজয়ী দলের পক্ষে ফারিয়া নুসরাত রিয়া ও রাখি হাওলাদার একটি করে গোল করেন।
দিনের দ্বিতীয় ম্যাচে নড়াইল জেলা ৩-০ গোলে বান্দরবান জেলাকে হারায়। নড়াইলের পক্ষে শম্পা বিশ্বাস দুটি ও তসলিমা তামান্না একটি গোল করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২১৩০ঘ.
bdnews24