ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ দাবা ফেডারেশনের নির্বাচনে দুইটি প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করছে। শনিবার জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক ফোরাম এবং খেলোয়াড়রা দুই ভাগে বিভক্ত হয়ে মনোনয়নপত্র জামা দিয়েছেন।
৩১ মে দাবা ফেডারেশনের নির্বাচন।
চব্বিশটি পদে ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। দুটি প্যানেল থেকে ৪৭ জন এবং স্বতন্ত্র প্রার্থী ৩ জন।
খেলোয়াড়দের প্যানল থেকে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ও খন্দকার কায়েস হাসান এবং ফোরাম প্যানেল থেকে ভোলার কাউন্সিলর গাজী সাইফুল তারিক সাধারণ সম্পাদক পদে মনোপত্র জমা দিয়েছেন।
নিয়াজ মোরশেদ আবার সহ-সভাপতি পদেও মনোনয়নপত্র জামা দিয়েছেন। অবশ্য শোনা যাচ্ছে নিয়াজ শেষ পর্যন্ত সহ-সভাপতি প্রার্থী হতে পারেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৭৫০ঘ.
bdnews24