২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হলো মহিলা হকি

শুক্রবার থেকে শুরু হয়েছে প্রথম মহিলা হকি প্রতিযোগিতা। উদ্বোধনী দিনে জয় পেয়েছে নড়াইল জেলা ও দিনাজপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2012, 03:19 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার থেকে শুরু হয়েছে প্রথম মহিলা হকি প্রতিযোগিতা। উদ্বোধনী দিনে জয় পেয়েছে নড়াইল জেলা ও দিনাজপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে নড়াইল ১২-০ গোলে মিরপুর নাহার অ্যাকাডেমিকে হারিয়েছে। এই বিশাল জয়ে সবচেয়ে বড় অবদান হ্যাটট্রিকসহ ৭ গোল করা শম্পা বিশ্বাসের। অন্য গোলগুলো করেন শম্পা দাস, কিমি কর্মকার, আঁখি জামান, তসলিমা তামান্না ও নিপা মল্লিক। পরের ম্যাচে দিনাজপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় ৮-০ গোলে হারিয়েছে ঢাকার আনন্দময়ী স্কুলকে। বিজয়ী দলের সেলিনা মায়ন্তি মাডি তিনটি, সাবনুর আক্তার সমা দুটি এবং আঁখি আক্তার, রিমু আক্তার ও জবা আক্তার জুঁই একটি করে গোল করেন। শনিবার বান্দবান জেলা ও নাহার অ্যাকাডেমি এবং কামরুন্নেসা স্কুল ও মিউনিসিপ্যাল স্কুল মুখোমুখি হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৫৩ঘ.