২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ আটে জোকোভিচ

রোম মাস্টার্স টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। বৃহস্পতিবার তৃতীয় রাউন্ডে হুয়ান মোনাকোকে ৬-৪, ২-৬, ৬-৩ গেমে হারিয়েছেন পুরুষদের এক নম্বর খেলোয়াড়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2012, 03:46 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোম মাস্টার্স টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। বৃহস্পতিবার তৃতীয় রাউন্ডে হুয়ান মোনাকোকে ৬-৪, ২-৬, ৬-৩ গেমে হারিয়েছেন পুরুষদের এক নম্বর খেলোয়াড়। মেয়েদের এককে শেষ আট নিশ্চিত করেছেন পেত্রা কেভিতোভা, সেরেনা উইলিয়ামস, ভেনাস উইলিয়ামস ও ডোমিনিকা চিবুলকোভা। তৃতীয় রাউন্ডে কেভিতোভা ৬-২, ৫-৭, ৬-২ গেমে সোরানা ক্রিস্টিয়াকে, সেরেনা ৬-৩, ৬-১ গেমে আনাবেল মেডিনাকে এবং ভেনাস ৬-৪, ৬-৩ গেমে ইউএস ওপেন চ্যাম্পিয়ন সামান্থা স্টোসারকে হারিয়েছেন। মেয়েদের এক নম্বর খেলোয়াড় ভিক্টোরিয়া আজারেঙ্কা চোটের কারণে সরে দাঁড়ানোয় তার প্রতিপক্ষ চিবুলকোভা চলে গেছেন কোয়ার্টার ফাইনালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৩৮ ঘ.