ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাত্র ৮ দিনের ব্যবধানে দুটো লিগ শুরু করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন। সিটিসেলের স্পন্সরে ১৯ মে থেকে প্রথম বিভাগ এবং ২৭ মে থেকে প্রিমিয়ার বাস্কেটবল লিগ শুরু করবে তারা।
বুধবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে সরকার।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিটিসেলের মানব সম্পদ বিভাগের পরিচালক সুমন ভট্টাচার্য, যোগাযোগ বিষয়ক বিভাগের প্রধান তাসলিম আহমেদ প্রমুখ।
প্রথম বিভাগ লিগে অংশ নেবে ফ্লেম বয়েজ, ঈগলস, রেইথস, দি শাওনস, ক্যান্টনিয়ানস, ওল্ড ডিওএইচএস এবং যোসেফাইটস।
প্রথম বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্সআপসহ মোট ১০টি দল নিয়ে অনুষ্ঠিত হবে প্রিমিয়ার লিগ। বাকি ৮টি দল হলো ইউরোপা ইয়ুথ, দি গ্রেগরিয়ান্স, ধুমকেতু, রেঞ্জার্স, দি গ্রেগস, হরনেটস এসসি, মোহাম্মদপুর বাস্কেটবল ক্লাব ও বক্সীবাজার এসসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৪৪ ঘ.
bdnews24