২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডালগ্লিশকে বরখাস্ত করলো লিভারপুল

ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে গত ২০ বছরে এত খারাপ ফল করেনি লিভারপুল। অষ্টম হওয়ার লজ্জায় পড়া ঐতিহ্যবাহী দলটি কোচ কেনি ডালগ্লিশকে বরখাস্ত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2012, 01:25 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে গত ২০ বছরে এত খারাপ ফল করেনি লিভারপুল। অষ্টম হওয়ার লজ্জায় পড়া ঐতিহ্যবাহী দলটি কোচ কেনি ডালগ্লিশকে বরখাস্ত করেছে। এ মৌসুমে লিভারপুলের মাত্র একটি সাফল্য। ফাইনালে টাইব্রেকারে কার্ডিফ সিটিকে হারিয়ে কার্লিং কাপে চ্যাম্পিয়ন হয়েছে তারা। আর এফএ কাপের ফাইনালে হেরে গেছে চেলসির কাছে। গত বছরের জানুয়ারিতে রয় হজসনের স্থলাভিষিক্ত হন ডালগ্লিশ। সে সময়ে অবনমনের আশঙ্কায় থাকা লিভারপুলকে প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থানে নিয়ে যান তিনি। এবার ব্যর্থ হলেও ১৯৮৫ থেকে ১৯৯১ সাল পর্যন্ত লিভারপুলের কোচ হিসেবে ভালোই সাফল্য পেয়েছিলেন ডালগ্লিশ। প্রথম মেয়াদে লিভারপুলকে তিনটি লিগ এবং দুটো এফএ কাপের শিরোপা উপহার দিয়েছিলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯২৩ ঘ.