২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বালোতেল্লি ম্যান সিটিতেই থাকছে : মানচিনি

গ্রীষ্মের দল বদলে বিতর্কিত স্ট্রাইকার মারিও বালোতেল্লির ম্যানচেস্টার সিটি ছেড়ে যাওয়া এবং এসি মিলানের স্ট্রাইকার জ¬াতান ইব্রাহিমোভিচের আগমনের যে গুঞ্জন শোনা যাচ্ছে তা উড়িয়ে দিয়েছেন ক্লাবটির কোচ রবার্তো মানচিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2012, 03:19 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রীষ্মের দল বদলে বিতর্কিত স্ট্রাইকার মারিও বালোতেল্লির ম্যানচেস্টার সিটি ছেড়ে যাওয়া এবং এসি মিলানের স্ট্রাইকার জ¬াতান ইব্রাহিমোভিচের আগমনের যে গুঞ্জন শোনা যাচ্ছে তা উড়িয়ে দিয়েছেন ক্লাবটির কোচ রবার্তো মানচিনি। মানচিনি বলেন, “বালোতেল্লি এবং আমি দুজনই পরিষ্কার ভাবে জানি যে, তার (বালোতেল্লি) ম্যান সিটিতে থাকার সম্ভাবনা শতভাগেরও বেশি। কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে ১৫ মিনিটে বালোতেল্লি যা খেলেছে তাতেই ক্লাব তার স্থান নিশ্চিত হয়ে গেছে।” “আমি নিশ্চিত ইউরো ২০১২ তেও সে অসাধারণ খেলবে। আমার বিশ্বাস সেই ইতালিকে পথ দেখাবে। কারণ সে ইতালির সেরা স্ট্রাইকার। তাকে শুধু তার মাথাটা কাজে লাগাতে হবে, এটাই তার একমাত্র সমস্যা,” যোগ করেন মানচিনি। সুইডেনের স্ট্রাইকার ইব্রাহিমোভিচ সম্পর্কে মানচিনি বলেন, “ইব্রা একজন দারুণ খেলোয়াড়। কিন্তু আমার মনে হয় না মিলান তাকে বিক্রি করতে চায়। সত্যিই বলছি ক্লাবে দল-বদল নিয়ে আমরা এখনো কোনো আলোচনা করিনি। আমরা এখনো চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ উদযাপন করছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১১৫ ঘ.