২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধার বিশাল জয়

মিঠুন চৌধুরীর জোড়া গোলে গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র বড় ব্যবধানে জিতেছে। সে সঙ্গে তারা জয়েও ফিরেছে। মঙ্গলবার মুক্তিযোদ্ধা ৫-০ গোলে হারিয়েছে ফেনী সকার ক্লাবকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2012, 02:08 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিঠুন চৌধুরীর জোড়া গোলে গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র বড় ব্যবধানে জিতেছে। সে সঙ্গে তারা জয়েও ফিরেছে। মঙ্গলবার মুক্তিযোদ্ধা ৫-০ গোলে হারিয়েছে ফেনী সকার ক্লাবকে। অবশ্য হার দিয়েই ফিরতি লেগ শুরু হয়েছিল মুক্তিযোদ্ধার। ফরাশগঞ্জের কাছে সে ম্যাচে তারা ১-০ গেলে হেরেছিল। সেই হারের জ্বালা মেটাতেই যেনো মুক্তিযোদ্ধা ঝাপিয়ে পড়ে ফেনী সকারের ওপর। ম্যাচের মাত্র ৭ মিনিটেই নাসিরউদ্দিনের গোলে এগিয়ে যায় তারা। ব্রাজিলীয় মিডফিল্ডার লিমা ডি সুজার থ্রু পাসে নাইজেরীয় স্ট্রাইকার সানডের পা ঘুরে নাসির বলটি থামিয়ে জোরালো শটে গোল করেন (১-০)। ২১ মিনিটে নাইজেরীয় স্ট্রাইকার সানডে সিজোবা মুক্তিযোদ্ধার ব্যবধান বাড়ান। লিমার বাড়ানো বল থেকে সানডে দুই ডিফেন্ডারকে কাটিয়ে চমৎকার শটে পরাস্ত করেন সকার গোলরক্ষককে (২-০)। প্রথমার্ধে আর কোন গোল হয়নি। ম্যাচের ৬৩ মিনিটে বদলী খেলোয়াড় মিঠুন মুক্তিযোদ্ধার পক্ষে তৃতীয় গোল করেন। আরিফের ক্রসে মিঠুন প্লেসিং শটে জালে জড়ান বল (৩-০)। মুক্তিযোদ্ধার পক্ষে চতুর্থ গোলটি তরুণ মিডফিল্ডার শিহাব আহমেদ। মারুফ আহমেদের কর্নার আরিফের হেড শিহাবের পুশ বল ঠিকানা খুঁজে পায় সকার ক্লাব জালে (৪-০)। সকার ক্লাবের জালে শেষ পেরেকটি ঠুকেন মিঠুন। সানডের বাড়ানো বলে মিঠুন বুদ্ধিদৃপ্ত পুশে গোল করেন (৫-০)। লিগে এই প্রথম গোলের দেখা পেলো মিঠুন। জয় পাওয়ায় ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা দ্বিতীয় স্থানে। হেরে যাওয়ায় সকার ক্লাবের অবস্থান নবম। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে আবাহনী ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২০১০ঘ.