২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুভেন্টাস অপরাজিত চ্যাম্পিয়ন

আটালান্টাকে ৩-১ গোলে হারিয়ে ইতালির সেরি আ’তে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে জুভেন্টাস। ইতালির সেরা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার এটি মাত্র দ্বিতীয় কৃতিত্ব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 12:47 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম) - আটালান্টাকে ৩-১ গোলে হারিয়ে ইতালির সেরি আ’তে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে জুভেন্টাস। ইতালির সেরা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার এটি মাত্র দ্বিতীয় কৃতিত্ব। ১৯৯১-৯২ মৌসুমে এসি মিলান প্রথম অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিলো। তখন অবশ্য এখনকার চেয়ে চারটি কম অর্থাৎ ৩৪টি ম্যাচ হতো সেরি আ’য়। এবার জুভেন্টাস ৩৮টি ম্যাচের মধ্যে ২৩টিতেই জিতেছে। ড্র করেছে বাকি ১৫টি। রোববার ঘরের মাঠ জুভেন্টাস অ্যারেনায় লিগে নিজের শেষ ম্যাচ খেলেন আলেসান্দ্রো দেল পিয়েরো। ২৮ মিনিটে গোল করে বিদায়ী ম্যাচকে স্মরণীয় করেও রাখেন ৩৭ বছর বয়সী তারকা স্ট্রাইকার। ইতালি চ্যাম্পিয়নদের অন্য দুই গোলদাতা লুকা মাররোনি ও আন্দ্রিয়া বার্জাগলি। বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮৪২ ঘ.