ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভিক্টোরিয়া আজারেঙ্কাকে ৬-১, ৬-৩ গেমে উড়িয়ে দিয়ে মাদ্রিদ ওপেন শিরোপা জিতেছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস।
এ বছর এটি সেরেনার দ্বিতীয় শিরোপা। সব মিলিয়ে ৪১তম।
বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতা ফ্রেঞ্চ ওপেনের আগে মেয়েদের র্যাংকিংয়ের শীর্ষে অবস্থান করা আজারেঙ্কাকে সহজেই হারিয়ে প্রস্তুতিটা ভালো ভাবেই সারলেন সাবেক এই র্যাংকিং সেরা খেলোয়াড়।
এদিকে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন বেলারুশের আজারেঙ্কার এই মৌসুমে এটি তৃতীয় হার।
আজারেঙ্কা আগেই জানিয়েছিলেন, মাদ্রিদের নীল ক্লে-কোর্টে মানিয়ে নিতে তার সমস্যা হচ্ছে। রোববারও সেরেনার বিশাল সার্ভের সামনে অসহায়ই ছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১০৫ ঘ.
bdnews24