২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাফুফের তিন পদে নির্বাচন ১৬ জুন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বাকি থাকা তিনটি সদস্য পদে নির্বাচন হবে ১৬ জুন। শনিবার বাফুফের নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2012, 02:40 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বাকি থাকা তিনটি সদস্য পদে নির্বাচন হবে ১৬ জুন। শনিবার বাফুফের নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। গত ৩০ এপ্রিলের নির্বাচনে আনোয়ারুল হক হেলাল, তৌফিকুল ইসলাম তোফা, আরিফ হোসেন মুন ও আজমল আহমেদ তপন সমান ভোট পান। চরজনই ৫৬ ভোট করে পেয়েছিলেন। পদ তিনটি, কিন্তু চারজন সমান ভোট পাওয়ায় ফিফার নিয়ম অনুযায়ী শুধু এই পদগুলোতে আবার নির্বাচন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২০৩০ঘ.