২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাদার্সের কষ্টের জয়

গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে আরামবাগ ক্রীড়া সংঘকে হারাতেই ঘাম ছুটে গেলো ব্রাদার্স ইউনিয়নের। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরীয় স্ট্রাইকার কিংসলে চিগোজির হ্যাটট্রিকে তারা ৪-৩ গোলে জিতেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2012, 02:07 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে আরামবাগ ক্রীড়া সংঘকে হারাতেই ঘাম ছুটে গেলো ব্রাদার্স ইউনিয়নের। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরীয় স্ট্রাইকার কিংসলে চিগোজির হ্যাটট্রিকে তারা ৪-৩ গোলে জিতেছে। অবশ্য শুরুতে ৩-১ গোলে পিছিয়ে পড়ে ব্রাদার্স। আর তিন মিনিটের মাথায় হজম করে দুইগোল। দ্বিতীয় এবং তৃতীয় মিনিটে লাইবেরীয় স্ট্রাইকার বেঞ্জামিন কুপার আরামবাগের পক্ষে দুই গোল করেন। ২২ মিনিটে কিংসেলের গোলে ব্রাদার্স কিছুটা ব্যবধান কমায় (১-২)। তিন মিনিট পর নাইজেরীয় মিডফিল্ডার উমুকরু গডউইনের গোলে আরামবাগ আরো এগিয়ে যায় (৩-১)। প্রথমার্ধে আর কোন গোল হয়নি। তাই মনে হয়েছিল এদিনও বুঝি ব্রাদার্সের কপাল পুড়বে। না, দ্বিতীয়ার্ধে অন্য চেহারায় দেখা গেলো ব্রাদার্সকে। শেষ পর্যন্ত ম্যাচে ফিরেও আসে তারা। আর এ ক্ষেত্রে আগ্রনীভূমিকা রাখেন কিংসলে। চার মিনিটের ব্যবধানে দুই গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি, সঙ্গে নিজের হ্যাটট্রিকও পূর্ন করেন। তাই ব্রাদার্স রাক্ষা বিপর্যয়ের হাত থেকে। লিগের এটি ষষ্ঠ হ্যাটট্রিক। এর আগে আবাহনীর নাইজেরীয় স্ট্রাইকার লকি পল দুটি হ্যাটট্রিক করেন। মুক্তিযোদ্ধার নাইজেরীয় স্ট্রাইকার সানডে সিজোবা, আরমাবাগের নাইজেরীয় স্ট্রাইকার এলেটা কিংসলে ও রহমতগঞ্জের উগান্ডান ফরোয়ার্ড ইদ্রিস কাসিরি একটি করে হ্যাটট্রিক করেন। ১১ ম্যাচে ব্রাদার্সের সংগ্রহ ১৪ পয়েন্ট। অবস্থান পঞ্চম। আর সমান ম্যাচে মাত্র ৯ পয়েন্ট আরামবাগের অবস্থান সবার নিচে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯৫৫ঘ.