২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাফুফের প্রথম সভায় দায়িত্ব বন্টন

শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নব নির্বাচিত কমিটির প্রথম সভায় কর্মকর্তাদের দায়িত্ব বন্টন হয়েছে। আর কিছু দায়িত্ব রদবদল হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2012, 01:15 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নব নির্বাচিত কমিটির প্রথম সভায় কর্মকর্তাদের দায়িত্ব বন্টন হয়েছে। আর কিছু দায়িত্ব রদবদল হয়েছে। পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বটা অবশ্য েেকছে জ্যেষ্ঠ সহ-সভাপতি সালাম মুর্শেদীর কাছেই। এর সঙ্গে নতুন আরেকটি কমিটি যুক্ত হয়েছে, র্অ কমিটি। সবচেয়ে গুরুত্বপূর্ন দায়িত্বটা পেয়েছেন আবাহনী পরিচালক ও বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। তিনি হয়েছেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান। গত চারবছর ডেভেলপম্যান্ট কামিটির চেয়ারম্যান ছিলেন তিনি। ডেভেলপম্যান্ট কমিটির দায়িত্বে নাবিল তেমন সফলতা পাননি। গত চারবছর এই কমিটির খুবএকটা কার্যক্রম ছিল না। তাহলে কেনো তাকে এই দায়িত্ব দেয়া হলো? এই প্রশ্নের জবাবে সালম মুর্শেদী বলেন, “সবারই কম বেশি ভুল-ত্র“টি থাকতে পারে। তবে তিনি অভিজ্ঞ। আশাকরি এই দায়িত্ব তিনি ভালোভাবে পালন করতে পারবেন।” নাবিল নিজেও আশাবাদী তারওপর অর্পিত দায়িত্ব ভালোভবে পালনে সচেষ্ট থাকবেন। তিনি বলেন, “আমি সাবেক খেলোয়াড় নই, অতো খ্যাতিও নেই। তবে গত নয় বছর আবাহনীর সঙ্গে থেকে দল ব্যবস্থাপনা সম্পর্কে অনেককিছু অবগত হয়েছি। তাই আমি আশাবাদী ভালোভাবে এই দায়িত্বটা পালন করতে পারবো।” ডেভেলপম্যান্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন সাবেক ফুটবলার ও আরেক সহ-সভাপতি বাদল রায়। তিনি এর আগে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ছিলেন। নতুন দায়িত্ব পেয়ে বাদল রায় বলেন, “এই কমিটিতে কাজ করার অনেক সুযোগ আছে। ফান্ড পাওয়া নিয়ে অবশ্য কিছুটা সমস্যা আছে। তাই ফেডারেশনের সভাপতির কাছে আমি প্রস্তাব করেছি, বিশ শতাংশ ফান্ড যেনো ফেডারেশন থেকে দেয়া হয়।” নতুন সহ-সভাপতি তাবিথ আউয়াল কম্পিটিশন কমিটির চেয়ারম্যান হয়েছেন। তিনি বলেন, “ফেডারেশনে নতুন এসেছি। তাই চেষ্টা থাকবে নতুন কিছু করার। অবশ্য আমি এখনও জানিনা এই কমিটির কাজটা কি।” আরেক নতুন সহ-সভাপতি আরিফ খান জয়কে করা হয়েছিল চ্যাম্পিয়ন্স ক্লাব কাপ কমিটির চেয়ারম্যান। প্রথম দিনেই এই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন জয়। বাফুফে সভাপতি তা গ্রহণও করেছেন। আর মহানগর লিগ কমিটির চেয়ারম্যান হয়েছেন নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার উপ কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান। আর মাঠ কমিটির চেয়ারম্যান ফজলুর রহমান বাবুল ও মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাচ্চুই থাকছেন। দায়িত্ব বন্টন সম্পর্কে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, “ গত চার বছরের অভিজ্ঞতায় আমি অনেক কিছুই বুঝেছি। তাই যোগ্য লোককে যোগ্য জায়গায় বসাতে আমি ভুল করিনি। এতে কেউ সন্তুষ্ট হবেন, আবার কেউ অসন্তুষ্টও হতে পারেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯১৫ঘ.