২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রিদ ওপেন থেকে নাদালের বিদায়

তাকে বলা হয় ‘ক্লে কোর্টের রাজা’। অথচ ক্লে কোর্টের মাদ্রিদ ওপেনের তৃতীয় রাউন্ডেই রাফায়েল নাদাল বিধ্বস্ত, স্বদেশের ফার্নান্দো ভারদাসকোর কাছে ৬-৩, ৩-৬, ৭-৫ গেমে পরাজিত! ক্লে কোর্টে ২৩ ম্যাচ পর হেরে যাওয়া নাদালের ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতিটা একদমই ভালো হলো না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2012, 03:41 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তাকে বলা হয় ‘ক্লে কোর্টের রাজা’। অথচ ক্লে কোর্টের মাদ্রিদ ওপেনের তৃতীয় রাউন্ডেই রাফায়েল নাদাল বিধ্বস্ত, স্বদেশের ফার্নান্দো ভারদাসকোর কাছে ৬-৩, ৩-৬, ৭-৫ গেমে পরাজিত! ক্লে কোর্টে ২৩ ম্যাচ পর হেরে যাওয়া নাদালের ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতিটা একদমই ভালো হলো না। অবশ্য ক্লে কোর্ট হলেও এবারের মাদ্রিদ ওপেনের কোর্টের রং নীল। এ নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিলেন গত দুবার সহ ফ্রেঞ্চ ওপেনের মোট ছয় বারের চ্যাম্পিয়ন নাদাল। ফ্রেঞ্চ ওপেনে মেয়েদের এককের বর্তমান চ্যাম্পিয়ন লি না এবং মারিয়া শারাপোভাও বিদায় নিয়েছেন মাদ্রিদ ওপেন থেকে। দুজনই অবশ্য হার মেনেছেন শক্তিধর প্রতিপক্ষের কাছে। সাবেক এক নম্বর ও ফ্রেঞ্চ ওপেনের ২০০২ সালের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস ৬-১, ৬-৩ গেমে শারাপোভাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন। শেষ চারে সেরেনার সঙ্গী ভিক্টোরিয়া আজারেঙ্কা। এবারের অস্ট্রেলিয়ান ওপেন জিতে র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠা আজারেঙ্কা ৩-৬, ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে দিয়েছেন লি নাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১৩৩ ঘ.