২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে পুয়োল

হাঁটুতে অস্ত্রোপচার করাতে হবে বার্সেলোনার অধিনায়ক কার্লোস পুয়োলকে। ফলে আসন্ন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপে অভিজ্ঞ এই ডিফেন্ডারকে ছাড়াই মাঠে নামতে হবে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2012, 03:42 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হাঁটুতে অস্ত্রোপচার করাতে হবে বার্সেলোনার অধিনায়ক কার্লোস পুয়োলকে। ফলে আসন্ন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপে অভিজ্ঞ এই ডিফেন্ডারকে ছাড়াই মাঠে নামতে হবে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনকে। পোল্যান্ড ও ইউক্রেইনের যৌথ আয়োজনে ৮ জুন প্রতিযোগিতাটি শুরু হবে। ফাইনাল খেলা ১ জুলাই। গত শনিবার এসপানিওলের বিপক্ষে বার্সেলোনার হয়ে খেলার সময় ডান হাঁটুতে অস্বস্তি বোধ করেন পুয়োল। পরে পরীক্ষা-নিরীক্ষা করে ৩৪ বছর বয়সী এই খেলোয়াড়ের হাঁটুতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়। বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার পুয়োলের অস্ত্রোপচার হবে এবং সুস্থ হয়ে উঠতে তার ছয় সপ্তাহ সময় লাগবে। বাঁ হাঁটুতে অস্ত্রোপচারের কারণে গত মৌসুমের শেষ দিকে মাঠের বাইরে থাকতে হয়েছিলো পুয়োলকে। যদিও এই মৌসুমে নিয়মিতই খেলেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১৩৫ ঘ.