২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপা লড়াইয়ে মুখোমুখি স্পেনের দুই ক্লাব

ইউরোপের ক্লাব ফুটবলের সেরা প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ অপ্রত্যাশিতভাবে বিদায় নিলেও দ্বিতীয় সেরা প্রতিযোগিতা ইউরোপা লিগের শিরোপা নিশ্চিতভাবেই স্পেনে যাচ্ছে। বুধবার প্রতিযোগিতাটির ফাইনালে মুখোমুখি স্পেনের দুই ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদ ও অ্যাথলেতিক বিলবাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2012, 03:14 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরোপের ক্লাব ফুটবলের সেরা প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ অপ্রত্যাশিতভাবে বিদায় নিলেও দ্বিতীয় সেরা প্রতিযোগিতা ইউরোপা লিগের শিরোপা নিশ্চিতভাবেই স্পেনে যাচ্ছে। বুধবার প্রতিযোগিতাটির ফাইনালে মুখোমুখি স্পেনের দুই ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদ ও অ্যাথলেতিক বিলবাও। ২০১০ সালের চ্যাম্পিয়ন অ্যাতলেটিকো মাদ্রিদ তাদের শিরোপা পুনরুদ্ধারের অপেক্ষায়। পিছিয়ে নেই অ্যাথলেতিক বিলবাও। ফাইনালে আসার পথে রাউন্ড-১৬ এর ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে তারা। এই মৌসুমে লা লিগায় দু দল নিজ নিজ মাঠে প্রতিপক্ষকে হারিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১০৫ ঘ.