ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিটিআই গলফ টুর্নামেন্টে সিদ্দিকুর রহমানের সামনে শিরোপার হাতছানি। মঙ্গলবার কুর্মিটোলা গলফ ক্লাবে দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের সেরা গলফার শীর্ষে আছেন।
পারের চেয়ে পাঁচ স্ট্রোক কম খেলেছেন সিদ্দিক।
দ্বিতীয় স্থানেও বাংলাদেশের আধিপত্য। অপেশাদার গলফার মোহাম্মদ নাজিম ও জীবন আলী যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন। দুজনই পারের চেয়ে দুই স্ট্রোক কম খেলেছেন।
পারের চেয়ে এক স্ট্রোক কম খেলে চতুর্থ স্থানে আছেন এসএ গেমসে সোনা জয়ী গলফার শাখাওয়াত হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৩৩ ঘ.
bdnews24