২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্দিকুরের চোখে শিরোপা-স্বপ্ন

হতাশার বৃত্ত থেকে বেরিয়ে আসতে চান সিদ্দিকুর রহমান। সোমবার ঢাকায় শুরু হওয়া বিটিআই গলফ টুর্নামেন্টে বাংলাদেশের সেরা গলফারের একটাই লক্ষ্য-শিরোপা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 03:15 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হতাশার বৃত্ত থেকে বেরিয়ে আসতে চান সিদ্দিকুর রহমান। সোমবার ঢাকায় শুরু হওয়া বিটিআই গলফ টুর্নামেন্টে বাংলাদেশের সেরা গলফারের একটাই লক্ষ্য-শিরোপা। বেশ কয়েকটি টুর্নামেন্টে কাক্সিক্ষত সাফল্য না পেয়ে সিদ্দিকুর বেশ হতাশ। এপ্রিলের শুরুতে ভারতের দিল্লি¬তে অনুষ্ঠিত প্যানাসনিক ওপেনে অল্পের জন্য চ্যাম্পিয়ন হতে পারেননি। ঐ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিলো তাকে। সেবার তা-ও রানার আপ হয়েছিলেন। এপ্রিলের শেষ দিকে দক্ষিণ কোরিয়ার ভ্যালেন্টাইন গলফ টুর্নামেন্টে তো ২৫তম হয়েছিলেন। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে চান সিদ্দিকুর। তিনি বলেন, “বেশ কিছু দিন ধরে কঠোর পরিশ্রম করছি। আশা করি ঢাকাতেই নিজেকে ফিরে পাবো।” বিটিআই গলফ টুর্নামেন্টে সিদ্দিকুরের প্রধান প্রতিপক্ষ শ্রীলঙ্কার মিথুন পেরেরা, ভারতের রাজু আলী ও নবীন মন্ডল, নেপালের শিবরাম শ্রেষ্ঠা এবং বাংলাদেশের জামাল হোসেন ও শাখাওয়াত হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১১২ ঘ.